মেশ৭ অধিগ্রহণ করলো ভিএমওয়্যার
ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন ও মাইক্রোসার্ভিসের নিরাপত্তা প্রদানকারী কোম্পানি মেশ৭ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ভিএমওয়্যার। তবে কী শর্তে বা এই অধিগ্রহণে কী পরিমান লেনদেন সম্পন্ন হবে সেটি প্রকাশ করা হয়নি।
এপিআই লেয়ারে অ্যাপিকেশনের কার্যক্রম তদারকির মাধ্যমে নিরাপত্তা দেয় মেশ৭। নতুন এই অধিগ্রহণের মাধ্যমে ভিএমওয়্যার তানজু সার্ভিস মেশের সাথে মেশ৭ এর কনটেক্সচ্যুয়াল এপিআই বিহেভিয়ার সিকিউরিটি পণ্যকে সংযুক্ত করা হবে বলে জানিয়েছে ভিএমওয়্যার।
এক ব্লগ পোস্টে ভিএমওয়্যার এসভিপি এবং নেটওয়ার্কিং ও সিকিউরিটি বিজনেস ইউনিটের মহাব্যবস্থাপক টম গিলিস বলেন, উভয় সেবা একত্র হওয়ার ফলে ভিএমওয়্যার আরও উন্নত সেবা প্রদান করতে পারবে। সহজেই বোঝা যাবে কোন অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট কোন এপিআই এর সাথে কাজ করছে।
মাল্টি-ক্লাউড এনভায়রনমেন্টেও ডেভেলপার এবং সিকিউরিটি টিম সহজেই বুঝতে পারবেন কভন, কোথায় এবং কীভাবে অ্যাপ্লিকেশন ও মাইক্রোসার্ভিস এপিআর এর মাধ্যমে যোগাযোগ করছে।
ডিবিটেক/বিএমটি